Home » শেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস,
অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ফজলুল হক,প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল, রাজনীতিবিদ আবদুল বাতেন, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপণ, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম,এনসিপি সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়া, শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প কারখানার স্বত্তাধিকারীগণ উপস্থিত ছিলেন।

সভায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে কার্যকর সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দক্ষতা ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *