
অনলাইন ডেস্ক :
কালামপুরে জমকালো আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার বিকালে ঢাকার ধামরাইয়ে কালামপুর যুবক সমিতি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শরিফুল ইসলাম মিন্টন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
