Home » শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত

শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত

​শেরপুর প্রতিনিধি:

‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।

​জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুল আওয়াল।

এসময় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা চিরকালীন। যুগে যুগে মানুষের মুক্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের সাহিত্য ও দর্শন প্রেরণার উৎস হয়ে থাকবে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করবে বলেও বক্তারা উল্লেখ করেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক বিপু, সদস্য সচিব হারুনুর রশিদসহ জাসাসের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​আলোচনা পর্ব শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী এবং জেলা জাসাসের শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *