Home » শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময় ও পথসভা

শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময় ও পথসভা

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে শিক্ষকদের সাথে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর রবিবার সদর উপজেলার ৪ নং গাজির খামার ইউনিয়নের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় ও পথসভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর ১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা শাখার অফিস সেক্রেটারি আব্দুর রহমান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, গাজীরখামার ইউনিয়ন জামায়াতের আমীর, রফিকুল ইসলাম, সেক্রেটারি জুলফিকার আলীসহ ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar