
শেরপুর প্রতিনিধি :
শতভাগ গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে জামালপুরের সীমান্তবর্তী উপজেলা বকশীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশের অন্যতম পরিবহন পার্সেল ডেলিভারি নেটওয়ার্ক এজে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিঃ।
১৯ জুলাই শনিবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর সদরের ব্যস্ততম বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন জামান মার্কেটের নিচতলায় ভারী অধিক ওজনের মালামাল কম খরচে সারাদেশে পাঠানোর ক্ষেত্রে একটি অত্যন্ত জনপ্রিয় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কুরিয়ার সার্ভিসের বকশীগঞ্জ এজেন্ট প্রতিনিধি মো: মুস্তাফিজুর রহমান সরিষার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন শাখার শুভ উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামান মার্কেটের স্বত্বাধিকারী সমাজসেবক জামান, তরুণ সমাজকর্মী ইব্রাহিম খান। পরে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় ব্যবসায়ি বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজনরা উপস্থিত ছিলেন।
এজে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের বকশীগঞ্জ শাখার এজেন্ট মো: মুস্তাফিজুর রহমান সরিষা জানান, শতভাগ গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে
আমাদের পথচলা। স্বল্প খরচে সারা দেশব্যাপী আমরা গ্রাহক সেবা দিয়ে যাবো।
