Home » শ্রীবরদীর বাবেলাকোনায় দিনব্যাপি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

শ্রীবরদীর বাবেলাকোনায় দিনব্যাপি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

 

শ্রীবরদী প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের বাবেলাকোনাতে স্থানীয় কমিউনিটি লিডার, ধর্মীয় নেতা, স্থানীয় প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে দিনব্যাপী গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে জুলাই বৃহস্পতিবার সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ এর আয়োজনে বাবেলাকোনা বিডি-০৪২৪ হল রুমে মিলনায়তনে দিনব্যাপী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রকল্পের কর্মী জীবন ম্রং এর সঞ্চালনায় প্রকল্পের সভাপতি পাষ্টার ক্লেন্সন থিগিদির সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার সুলভ রিছিল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গোল টেবিল বৈঠকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্হানীয় সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুজ্জামান, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, শ্রীবরদী প্রেস ক্লাবের সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন হারিয়াকোনা চার্চের সভাপতি পাষ্টার এলিয় মৃ,
চান্দাপাড়া নুর মসজিদের সভাপতি দুলাল মিয়া,বালিজুরি চার্জের সাধারণ সম্পাদক বিহার জাম্বিল, চান্দা পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন, স্থানীয় মন্দিরের সহ-সভাপতি রাজবিহারী কোচ, মদন চন্দ্র শীল প্রমুখ।

বক্তারা প্রকল্পের কার্যক্রমের প্রসংশা, বাল্য বিয়ে প্রতিরোধ, শিক্ষার্থীদের ঝরে পড়া প্রতিরোধে বিদ্যালয় মুখি করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, প্রচার-প্রচারণা, মসজিদ, মন্দির, গির্জায় সবাইকে সচেতন করার আহ্বান জানান।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *