
শেরপুর প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শেরপুর পৌর শহরের ড. সেকান্দার আলী কলেজ প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হযরত রোমান নয়নের নিজস্ব উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, সদস্য সাইফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আলম চান, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাকন মোল্লা, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল মাহবুব, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, শেরপুর শহর ছাত্রদলের নেতা বায়েজীদ বোস্তামী বিশালসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হযরত রোমান নয়ন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য, আগামীতে আরো বড় পরিসরে শীতবস্ত্র বিতরণের আয়োজন করার কথা জানান তিনি। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
