Home » শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান

শেরপুর প্রতিনিধি:
“সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে এগ্রিকালচার ইনস্টিটিউট মোড়ে এসে শেষ হয়।

​ অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে গুরুত্বারোপ করেন।

​র‍্যালিতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

এছাড়াও সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং বিভিন্ন স্তরের সুধীজন র‍্যালিতে অংশ নেন।


এসময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে নিয়মিত নজর দিতে হবে।”

এছাড়াও  নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *