Home » শেরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

শেরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

 

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ বিভাগীয় গণ সমাবেশ সফল করতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার বিকালে শেরপুর শহরের শেখহাটিতে বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদি।

বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদুল্লাহ এমপি।

সভায় বক্তারা বলেন, ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশকে সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেরপুরের পাঁচ উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এই সমাবেশকে সফল করে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল-আমিন সাদি, বায়তুলমাল সম্পাদক তৈয়ব আকন্দ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলামিন ও সাধারণ সম্পাদক মুফতি নূর হোসাইন সহ শেরপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *