
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বিভিন্ন কম্পানির ম্যানেজারদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার বিকালে শহরের কলেজ মোড় সুলতান চাইনীজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পেশাগত ব্যস্ততার বাইরে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, এ ধরণের সামাজিক মিলনমেলা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে কাজের স্পৃহা বাড়ায় এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সহায়তা করে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, আরিফ গ্রুপের আর এস এম মো: রমজান আলী, টিকে গ্রুপের এ এস এম নাজমুস সাকিব, খাস ফুডের এ এস এম মো: ওমর ফারুক, রিদিশা ফুড বেভারেজ লিমিটেডের টিএসএম মো: উজ্জল হোসেন, মাসুদ গ্রুপের এএসএম মো: এ এম শাখাওয়াত হোসেন বাবু, কোকোলা ফুড প্রোডাক্টের টি এস ও মো: মফিজুল ইসলাম, অভিজাত ফুডের এএসএম মো: মনিরুজ্জামান, সিটি গ্রুপের টিএসএম মো: হারুন-অর রশিদ, কসমো গ্রুপের এএসএম মো: হেলাল উদ্দিন, বোম্বে তাকডুম এর টিএসএম মো: আবু মান্নান, টিকে গ্রুপের এএসএম ইসরাফিল হোসেন শান্ত, মেঘনা হাইজিন এর টিএসএম মো: হোসাইন মাহমুদ শাহীন, সিটি গ্রুপের টিএসএম মো: ওমর ফারুক,এলিন ফুড টি এস এম আমির হামজা, এসএন্ডবি নাইস ফুডের এএসএম মো: শাহিনুল ইসলাম রাসেল সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

