
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার শেরপুর শহরের চকপাঠক এলাকায় রাশেদুল হোসেন ডিয়ার মার্কেটে অবস্থিত চকপাঠক বায়তুল নূর কল্যাণ সমাজের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাশেদুল হোসেন ডিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো. জহিরুল হাসান মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট আলহাজ্ব মো. মোকলেছুর রহমান (জীবন), সালাউদ্দিন আহমেদ ভূট্টো, আলহাজ্ব মো. ফজলে আজীম পারভেজ, মোখলেছুর রহমান, আজাহার আলী বিএসসি, মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী ও আ. রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের মো. মাহবুব আলম মাহা, আনোয়ার হোসেন আনার, মো. তজি মিয়া, আমিনুল ইসলাম হানিফ, মো. জাহিদ হাসান টিটু, কৃষিবিদ পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা ও দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
দোয়া পরিচালনা করেন মো. ডিয়ার রাশেদুল ইসলাম।
