
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর (শেরপুর-১) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি-র মধ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মো: রাশেদুল ইসলাম।
এসময়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: লিখন মিয়া, সদস্য সচির মো: নুর হোসেন সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। নেতৃবৃন্দ শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ শেরপুর গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
