Home » শ্রীবরদীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্রীবরদীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, তরফদার মাহমুদুর রহমান।

👮‍♂️ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকগণ।

প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, নির্বাচন সংশ্লিষ্ট আইন, আচরণবিধি এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ অব্যাহত রেখেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar