
শেরপুর প্রতিনিধি:
আসন্ন শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন ক্বারী মো: আমির হামজা। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস ৩নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাজিতখিলা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ক্বারী মো: আমির হামজা।
প্রার্থিতার বিষয়ে ক্বারী মো: আমির হামজা বলেন, “আমি বাজিতখিলা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি জনগণের সেবক হিসেবে সবসময় তাদের পাশে থাকতে চাই।
স্থানীয় জনসাধারণের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এবং নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
