
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।
জামালপুরের ইসলামপুরে স্বর্ণের দোকানে ঢুকে অমৃত সরকার নামে এক হিন্দু বন্ধুকে হত্যা করেছে রাশেদ নামের বন্ধু।
পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা । এ হত্যাকাণ্ডের জড়িত
রাশেদকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার সকালে ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর বাজারে দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত অমৃত সরকার (৩৫) ইসলামপুর উপজেলার বেলগাছা গ্রামের অমল সরকারের ছেলে। তিনি মুন্নিয়ারচর বাজারে তার বড় ভাইয়ের স্বর্ণের দোকানে কাজ করতেন। আর অভিযুক্ত রাশেদ (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাঁটিয়ামারী গ্রামের ফজল লন্ডীর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, অমৃত ও রাশেদ একে অপরের সাথে বন্ধুত্ব ছিল। পূর্ব বিরোধের জেরে শুক্রবার সকালে রাশেদ স্বর্ণের দোকানে ঢুকে অমৃতকে লোহার রড় দিয়ে চোখ উপড়ে ফেলে। স্থানীয় লোকজন অমৃত কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা রাশেদকে আটকে রেখে পুলিশে খবর দেন।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে জামালপুর পাঠানো হয়েছে।
