
শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হয়েছে বিশাল মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতলকূর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রঞ্জু স্মৃতি সংঘ এবং ইয়ং স্টার বয়েজ ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য আকর্ষণীয় ট্রফি ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী (বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী), ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক।
খেলাটি উপভোগ করতে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে বিজয়ীদলে ট্রফি প্রদান করা হয়।
