Home » ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা

ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শনিবার সকাল ১১ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​ ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মো. আমির হোসেন।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. আব্দুল ওয়াদুদ খাঁন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়জরিপা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল, গড়জরিপা ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ মো. শাহ জালাল।

​এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সদস্য মনিরুজ্জামান, আব্দুল কাদির, শাহজাহান আলী, আব্দুল মমিন প্রমুখ।

​অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন। এ সময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং ভবিষ্যতে সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *