
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে ‘জুলাই-আগস্টের আন্দোলন, আমাদের উপলব্ধি’ শীর্ষক আলোচনা সভা ও আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার শেরপুর নিউ মার্কেটস্থ জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আমিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি এমদাদুল হক হীরা, শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি দিদারুজ্জামান দিদার, শেরপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো: খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ,
এছাড়াও শেরপুর জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কায়সার আহমেদ ফারুক, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক ফুয়াদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আর এ সুমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট ও ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করেন। আলোচনা সভা শেষে আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
