Home » পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

​শেরপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে এই গুরুত্বপূর্ণ কমিটি গঠনের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
​পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। শেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনাগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং গতিশীল করার ক্ষেত্রে তার এই পদায়ন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশাবাদ ব্যক্ত করছেন যে, সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলামের হাত ধরে শেরপুর সদর আসনের উন্নয়ন কর্মকাণ্ড আগামী দিনে নতুন গতি পাবে এবং বিভিন্ন জাতীয় উন্নয়ন প্রকল্পের সুফল দ্রুত জেলাবাসীর কাছে পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *