Home » শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে জাতীয়তাবাদী জেলা যুবদলের নবগঠিত ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরের থানা মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিল্টন এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​আনন্দ মিছিলে পৌর শহর ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *