
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ ইং-এ চলমান নতুন সার ডিলার নিয়োগের আগ্রহী (আবেনকারী) বিশিষ্ট ব্যবসায়ী মুরাদুজ্জামানের জামাতা মেসার্স সারোয়ার জাহান অনিক ট্রেডার্স ও চঞ্চল এন্টারপ্রাইজের এর প্রতিষ্ঠান হতে ১৫ বস্তা ও ১০ বস্তা করে মোট ২৫ বস্তা ইউরিয়া সার পাচারকালে জনগণের হাতে সারসহ চালক ও ক্রেতা আটক হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রেতারা জানান, তারা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার জাদুরচর ইউনিয়নের সায়দাবাজ এলাকার বাসিন্দা এবং কৃষক। তারা সারের জন্য তাদের নির্দিষ্ট ডিলার পয়েন্টে গেলে সার নেই এমন তথ্য তাদেরকে জানানো হয়।
তাই তারা সার সংগ্রহের জন্যে চলে আসে শেরপুরের ঝগড়ারচর বাজার এলাকায়। ঝগড়ারচর বাজারে এসে তারা নতুন সার ডিলার নিয়োগের আবেনকারী প্রার্থী বিশিষ্ট ব্যবসয়াী মুরাদুজ্জামানের জামাতা মেসার্স সারোয়ার জাহান অনিক ট্রেডার্স ও চঞ্চল এন্টারপ্রাইজের এর নিকট ১৫ বস্তা ও ১০ বস্তা করে মোট ২৫ বস্তা ইউরিয়া সার যাহার সরকারি মূল্য প্রতি বস্তা ১৩৫০ টাকা কিন্তু তারা ১৪৫০ টাকা দরে ক্রয় করে বটবটি গাড়িতে বাড়ি ফেরার পথে জনগণের হাতে ঝগড়ারচর উত্তর বাজার এলাকায় সারসহ চালক ও ক্রেতা আটক হয়।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ৯ এর ১৪৫ ধারা অনুযায়ী মেসার্স সারোয়ার জাহান অনিক ট্রেডার্স কে ১৫ হাজার ও চঞ্চল এন্টারপ্রাইজ কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এবং পাচারকৃত মোট ২৫ বস্তা ইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে জব্দ করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ হাসিব-উল-আহসান ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ এবং শ্রীবরদী থানার সঙ্গীয় ফোর্স।
এছাড়াও এখন জনমনে প্রশ্ন ওঠেছে যে,“ভেলুয়া ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মুরাদুজ্জামান ও তার জামাতা সারোয়ার জাহান অনিক সহ শ্বশুর-জামাই উভয়ই আবেদন করেছে এবং তারাই বলেছে এই ডিলারশিপ পাওয়ার জন্য ৬০ লক্ষ টাকাও খরচ করেছে। তাদের দাবী ডিলারশিপ তারাই নিয়োগ পাবে।
তাই স্থানীয়রা বলছে, ডিলারশিপ না পেয়েই যদি এমন সিন্ডিকেটের কার্যক্রম করে তাহলে ডিলারশিপ নিয়োগ পেয়ে আরও বেশি সিন্ডিকেট করবে” এমনটাই প্রত্যাশা করছে স্থানীয় জনগণ।
