Home » শেরপুর সদর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন প্রভাষক জাহিদ আনোয়ার

শেরপুর সদর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন প্রভাষক জাহিদ আনোয়ার

শেরপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শহর শাখার সহকারী সেক্রেটারি এবং শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মো: জাহিদ আনোয়ার।

​শুভেচ্ছা বার্তায় প্রভাষক জাহিদ আনোয়ার বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদের প্রিয় বস্তু উৎসর্গ করার নামই হলো কুরবানি। এই ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায়, দুস্থ ও মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
​তিনি আরও বলেন, “সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে পারি। আমি শেরপুর সদর উপজেলাবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”
​পরিশেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় সকলের নিকট দোয়া চেয়ে সবাইকে পবিত্র ‘ঈদ মোবারক’ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *