ঘোনাপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে হোসেনখিলা একাদশ
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে অনুষ্ঠিত মনকান্দা ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টে দারুণ এক জয় তুলে নিয়েছে হোসেনখিলা একাদশ। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে তারা ৩-১ গোলে ঘোনাপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ১৭ আগস্ট সোমবার বিকেলে মনকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ইটের ভাটা মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায়…
