নকলায় ২০ কেজি গাঁজা সহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বহন করা তলাবিহীন টুকরির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিপিসি-১ এর আভিযানিক দল। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে শেরপুর জেলার নকলা থানার ফুলপুর-নকলা…
