শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার ছোট হালচাটি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার ৮০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল…

Read More

শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে অপহরণের পর ধর্ষণের মামলার প্রধান আসামি শরীফ হাসান (২৭) এবং চুরি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-১, জামালপুরের পৃথক আভিযানিক দল। রবিবার (২৫ অক্টোবর) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শরীফ হাসানকে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাজার…

Read More

নালিতাবাড়ীতে হিন্দুধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক ব্যক্তি

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী এক সেলুন ব্যবসায়ী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন। রবিবার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাকে কালিমা পাঠ করান। ইসলাম ধর্ম গ্রহণকারী ওই ব্যক্তির আগের নাম…

Read More

শেরপুরে অধিক লাভের লোভ দেখিয়ে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ব্যবসার নামে অধিক লাভের লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ অক্টোবর রাতে তাকে শেরপুর শহরের দীঘারপাড় মহল্লার তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে। পুলিশ…

Read More

শ্রীবরদীর কাকিলাকুড়াতে এডক জীবন গৌরব পদক প্রদান

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে এডক জীবন গৌরব পদক , এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এডুকেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব কাকিলাকুড়ার উদ্যোগ ২৪ শে অক্টোবর শনিবার খোকার দোকান মোড়ে এডক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেরপুর সরকারি মহিলা…

Read More

শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ আটক-২

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার জামতলা কলনী এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী…

Read More

শেরপুরের ফটিয়ামারি এলাকার মানুষের খোঁজ নিলেন সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ রৌহা ইউনিয়নের ফটিয়ামারি এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। ​পরিদর্শনকালে তিনি স্থানীয় অসহায়, সমস্যাগ্রস্ত মানুষ এবং এলাকার মুরব্বিদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ ও বিভিন্ন সংকটের…

Read More

নালিতাবাড়ীতে নিয়ম না মানায় ৩ গোস্ত ব্যবসায়ীকে জরিমানা

আমিরুল ইসলাম,নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারে মাংস বিক্রির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা না মানায় ৩ বিক্রেতাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: আবু সাঈম এর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাজারের মাংস বিক্রির কার্যক্রম পরিদর্শন…

Read More

শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে উপজেলা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর সদর উপজেলার তালুকপাড়ায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস এম আশরাফ। এসময় ফখরুজ্জামান ফারুক, পৌর…

Read More

শেরপুরে মানবাধিকার সংস্থা “আমাদের আইন” এর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার রাত ৮ টায় শহরের বটতলাস্থ আমাদের আইনের জেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলার চেয়ারম্যান রোটারিয়ান মো: নাজমুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি এপেক্সিয়ান আলমগীর হোসাইন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আমাদের আইন জেলা শাখার…

Read More