ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য সহায়তা বিতরণ
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেলসহ মোট ৪৩…
