বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ মনু মিয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন
শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীবরদীর সাংবাদিকতার পথিকৃত, অধুনালুপ্ত শ্রীবরদীর একমাত্র পত্রিকা ‘বনশ্রী’র সম্পাদক ও প্রকাশক, ১৯৭১ সালের শ্রীবরদী থানা সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মাহমুদ (মনু মিঞা)’র ১৫ তম মৃত্যু বার্ষিকী আজ। ২০১১ সালের ১৪ ই এপ্রিল, পহেলা বৈশাখ তিনি ইন্তেকাল করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রতিষ্ঠা…
