শেরপুর-১ (সদর) আসনে সকল প্রার্থীদের ইশতেহার ঘোষণা

শেরপুর প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে শেরপুরে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার বিকেলে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হকের সভাপতিত্বে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী…

Read More

শেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা, নির্বাচনী দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এদিন রেঞ্জ ডিআইজি শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ‌‌‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা…

Read More

নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর!

 মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান…

Read More

চোরাকারবারীদের কৌশল ভেস্তে দিল বিজিবি: জব্দ অর্ধকোটি টাকার মালামাল

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের টহল দল ২২ ও ২৩ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আউলাদের মোড় এবং শেরপুর জেলার নালিতাবাড়ী…

Read More

শেরপুরে ৬দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের  অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় শেরপুরে ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সদস্যরা।  মঙ্গলবার (৮জুলাই) সকালে ৩ ঘন্টাব্যাপী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের শেরপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান, জেলা সাধারণ…

Read More

ঝিনাইগাতীতে আসঝির মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম: সামাজিক কল্যাণে উজ্জ্বল দৃষ্টান্ত

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মানুষের কল্যাণে কাজ করে চলেছে ‘‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’’ (আসঝি) সংগঠন। ২০২০ সালের ১ জুন পথচলা শুরু করা এ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠনটি ইতোমধ্যে শতাধিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। “মূলমন্ত্র কল্যাণ সাধন, ঝিনাইগাতীর উন্নয়ন”। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত…

Read More

ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল (ইএমডিসি) বাস্তবায়নের লক্ষ্যে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী। ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের…

Read More

ঢাকা কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন: সভাপতি আইয়ুব, সম্পাদক রাকিব — “শেরপুরবাসীর ঐক্যের নতুন দিগন্ত”

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : “মাটির টানে ভ্রাতৃত্বের বন্ধনে এসো শেরপুরবাসী একসাথে বসি”— এই স্লোগানকে ধারণ করে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজে গঠিত হলো শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি। নতুন কমিটিতে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। উপদেষ্টা পরিষদ নবনির্বাচিত…

Read More

নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

নকলা (শেরপুর) প্রতিনিধি: নকলা-এ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী-এর সঙ্গে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে নেতৃবৃন্দ পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় অবস্থিত এমপির বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানান। এ উপলক্ষে সোমবার রাতে…

Read More

ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে ৭৮১ দিন নিয়মিত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ শফিউল আলম চাঁনকে সম্মাননা

শেরপুর প্রতিনিধি: দুই বছরের বেশি সময় ধরে প্রতিটি কর্মদিবসে নিয়মিত উপস্থিত থেকে দায়িত্ব পালন এবং কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুরের ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি ও গভর্নিং বডির আহ্বায়ক আলহাজ্ব ম. শফিউল আলম চাঁনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির…

Read More