Home » শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহবুব এর কবর জিয়ারত 

শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহবুব এর কবর জিয়ারত 

শেরপুর প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্টের শহীদদের স্মরণে শেরপুরে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেরপুর জেলা শাখা।

​মঙ্গলবার জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা নেতৃবৃন্দ শহীদদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে স্থানীয় কবরস্থানে শহীদদের কবর জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

​এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত বলেন, “অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের এই আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ ও রক্তের ঋণ নতুন প্রজন্মকে আজীবন ন্যায়, সত্য ও ইনসাফের পথে চলতে অনুপ্রাণিত করবে।” এছাড়া সংকট ও বিপদে শহীদ পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাসও দেন তিনি।

​উক্ত কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *