Home » ৩নং বাজিতখিলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী আমির হামজা

৩নং বাজিতখিলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী আমির হামজা

শেরপুর প্রতিনিধি:

​আসন্ন শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন ক্বারী মো: আমির হামজা। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস ৩নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাজিতখিলা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ক্বারী মো: আমির হামজা।

​প্রার্থিতার বিষয়ে ক্বারী মো: আমির হামজা বলেন, “আমি বাজিতখিলা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি জনগণের সেবক হিসেবে সবসময় তাদের পাশে থাকতে চাই।

​স্থানীয় জনসাধারণের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এবং নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *