
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দেওয়ানগঞ্জ উপজেলায় কীটনাশক কোম্পানি রেইনবো এগ্রো বিডি’র রিটেইলার সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) বেলা ৩ টায় উপজেলার লংকারচর সকালবাজার সংলগ্ন হলরুমে এ রিটেইলার সভা অনুষ্ঠিত হয়।
ধানসহ বিভিন্ন ফসলের রোগ-বালাই নিধনে রেইনবো এগ্রো বিডি উৎপাদিত কীটনাশকের কার্যকর ক্ষমতা নিয়ে রিটেইলাদের প্রোজেক্টরের মাধ্যমে আলোচনা করা হয়। ধান গাছের বয়স ও রোগের ধরন অনুযায়ী বিভিন্ন প্রকার কীটনাশক সম্পর্কে সম্যক ধারণা পায় উপস্থিত রিটেইলার তথা খুচরা বিক্রেতারা।
কোম্পানির ডিলার মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রো আইরিশ বিডি (রেইনবো এগ্রো বাংলাদেশ) সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম, এরিয়া সেলস্ ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, সিনিয়র টেরিটোরি এক্সিকিউটিভ শামীম হোসেন, সিরাজুল ইসলাম মাস্টার, ফয়জুর রহমান, এনামুল করিম, রেজওয়ানুর রহমানসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক কীটনাশক বিক্রেতা রিটেইলারগণ।

