Home » শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রস্তুতি সভা

শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রস্তুতি সভা

শেরপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সন্ধ্যায় শেরপুর পৌর শহরের নবীনগর এলাকায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, পৌর শহর শাখার সেক্রেটারি ডা. হাসানুজ্জামান সহ আরো অনেকে।

এসময় বক্তারা ন্যায়, ইনসাফ, চাোদাবাজ, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ শেরপুর গড়তে শেরপুর সদর -১ আসনের ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar