Home » শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

 

রানা, শ্রীবরদী:
“ঘর থেকে শুরু করি, সহনশীল দেশ গড়ি”
এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
১৩ অক্টোবর মঙ্গলবার এ উপলক্ষে
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে
উপজেলা পরিষদ চত্বরে সচেতনতা বৃদ্ধি করন র্্যালী, আলোচনা সভা ও মহড়ার
আয়োজন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো
আমির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ মনীষা আহমেদ।
এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী
মনিরুজামান, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া,
উপজেলা বিএনপির আহবায়ক
আব্দুর রহিম দুলাল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল,
পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরি অকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের
কার্য সহকারী সালাউদ্দিন সহ,
উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,
জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ,
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *