Home » শেরপুরে এনসিপির আহ্বায়ক লিখনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে এনসিপির আহ্বায়ক লিখনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা কার্যালয়ে মব এবং জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়ার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার ও অনলাইন প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১১ জুন) রাতে শেরপুর জেলা এনসিপির আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া।

​সংবাদ সম্মেলনে জেলা এনসিপির সদস্য সচিব মো. নুর ইসলামসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *