শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি অফিসপাড়া এলাকা থেকে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক ফরিদ ওরফে টেন্ডুল ফরিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে…
