‘প্রেসিডেন্ট পদক’ পেলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক : পেশাগত কর্মদক্ষতা, মেধা ও সাহসিকতার অনন্য স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘প্রেসিডেন্ট পদক’ (রাষ্ট্রপতি পদক)-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি (বাকৃবি) ময়মনসিংহ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হাবিজুর রহমান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০২৬ সালের পাসিং আউট এবং পদক বিতরণ অনুষ্ঠানে তাকে এই গৌরবময় পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
