পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি: অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ​শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় শেরপুরের খরমপুরস্থ‘প্লেস অডিটোরিয়ামে’প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুনাক…

Read More

শ্রীবরদীতে ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  শ্রীবরদী প্রতিনিধি: স্পোর্টিং ক্লাব অব সাতানি মথুরাদির আয়োজনে ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সাতানি মথুরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। যুবনেতা আসাদুজ্জামান আসাদের পরিচালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মো: ফজলুল হক চৌধুরী অকুল।…

Read More

শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামবাসীদের সাথে মনিরুজ্জামান সোহাগের মতবিনিময়

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে জনমত গঠনের লক্ষ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সোহাগের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে অক্টোবর শনিবার রাতে গোবিন্দপুর গ্রামে সিংগাবরুনা ইউনিয়নের অন্তর্গত নয়াপাড়া গ্রামবাসীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা নুরুল হক দাদা ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়…

Read More

বকশীগঞ্জে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

  শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকসহ শান্ত মিয়া নামের এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ  উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী শান্ত মিয়া ওই এলাকার আমজাদ আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত…

Read More

জামালপুর সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর ইউনিয়ন পর্যায়ে দলগঠন কর্মসূচি অনুষ্ঠিত

  শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।। “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ২ নং শরিফপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর ইউনিয়ন পর্যায়ের দলগঠন কর্মসূচি।  ২৯ অক্টোবর  বৃহস্পতিবার সকালে শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও দলগঠন কার্যক্রম সম্পন্ন হয়। ২নং শরিফপুর ইউনিয়ন…

Read More

মাদারগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন,সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল ইসলাম

শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।   জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দৈনিক যুগান্তরের মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর সভাপতি এবং দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মির্জা হুমায়ুন কবীর ৯…

Read More

বাজিতখিলা ইউনিয়নের উন্নয়ন করতে হলে তরুণ জনপ্রতিনিধি প্রয়োজন : বুলবুল আহমেদ

শেরপুর প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বাজিতখিলা ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন একে উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য একজন তরুণ জনপ্রতিনিধি প্রয়োজন। ৩০ অক্টোবর শুক্রবার বিকালে গণসংযোগ শেষে এসব কথা বলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক বুলবুল আহমেদ। তিনি আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মী, সমর্থক, যুবক ভাই ও মুরুব্বিগণ আজ একটি গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন…

Read More

শেরপুরে শেষ হলো খ্রিষ্ট ধর্মাবলম্বীদের দুইদিন ব্যাপী সর্ববৃহৎ ফাতেমা রাণীর তীর্থোৎসব

শেরপুর প্রতিনিধি:  শেরপুরের নালিতাবাড়ীতে গারো পাহাড়ের বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে রোমান ক্যাথলিক খ্রিষ্ট ধর্মাবলম্বীদের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দুইদিনব্যাপী ফাতেমা রাণীর ২৯ তম বার্ষিক তীর্থোৎসব অনুষ্ঠিত হয়েছে। এটি রোমান ক্যাথলিক খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। বৃহস্পতিবার বিকেল থেকে দুই দিনব্যাপী এই তীর্থোৎসব শুরু হয়ে শুক্রবার দুপুরে শেষ হয়। এতে দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে খ্রিস্টধর্মাবলম্বীরা যোগ…

Read More

শেরপুরে দুঃস্থ, অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

শেরপুর প্রতিনিধি: ​শেরপুর সদর উপজেলায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। (২৯ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৫টায় শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজের পিছিয়ে পড়া, দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী এবং গৃহহীন মানুষের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More

শ্রীবরদীতে সংসদ সদস্য রুবেলের আশু রোগ মুক্তি কামনায় বিএনপি’র দোয়া মাহফিল

রানা, শ্রীবরদী: ১৪৫ শেরপুর ৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিঙ্গাপুরে চিকিৎসারত মাহমুদুল হক রুবেলের আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০শে অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য…

Read More