শেরপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের কথিত ষড়যন্ত্র এবং ব্যাংক খাতে সরকারের ও বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম”। রবিবার (২৪ মে) দুপুরে শেরপুর শহরের তেরাবাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ব্যাংকের…
