ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকার বনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের সিজার মূল্য ১৬ লাখ ৭৬ হাজার টাকা। শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গজনী এলাকায় অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময়…
