১০ বছর পর হুইলচেয়ারে বসে ঘরের বাইরে বের হলেন জমেলা বেগম, পাশে জেলা প্রশাসক
শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের ৭০ পেরোনো জমেলা বেগম। দারিদ্র্য, অসুস্থতা আর একাকীত্বে দীর্ঘ প্রায় এক দশক ধরে ঘরের মধ্যেই বন্দি জীবন কাটাচ্ছিলেন তিনি। চলাফেরার সামর্থ্য না থাকায় দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকা এই অসহায় নারীর দুর্বিষহ জীবনের চিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও নজরে আসে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা…
