Home » শেরপুরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জেলা জাসাসের আহ্বায়ক বিপু

শেরপুরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জেলা জাসাসের আহ্বায়ক বিপু

শেরপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুর জেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার আহ্বায়ক একে এম এনামুল হক বিপু।

​ জেলা জাসাসের আহ্বায়ক বিপু বলেন, “পবিত্র ঈদুল আযহা মুসলমানদের জন্য ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমাদের প্রত্যেকের উচিত সমাজ ও দেশের কল্যাণে কাজ করা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি এই ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করুক—এই প্রার্থনা করি।”


​ তিনি সকলকে পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *