
রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ফের বিজিবির অভিযানে গহীন পাহাড় থেকে মালিক বিহীন ১৫৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়েছে।
৮ই অক্টোবর বৃহস্পতিবার সকালে ৩৯
বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহের কর্ণঝোড়া
বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বৈষ্টম পাড়ার পশ্চিম কামালঝোড়া নামক এলাকা থেকে
মালিক বিহীন মদের বোতলগুলো উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কর্ণজোড়া বিওপির ইনচার্জ সুবেদার ফুল মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল পশ্চিম কামাল ঝোড়া
এলাকায় এ অভিযান পরিচালনা করে।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ সুবেদার ফুল মিয়া
মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার
দুপুরে বলেন জব্দকৃত ১৫৪ বোতল
ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য
২ লক্ষ ৩১ হাজার টাকা।
আইনগত প্রক্রিয়া শেষে মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ বলেন,
ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবির কঠোর ভাবে কাজ করে যাচ্ছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
