Home » শেরপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত

শেরপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি:

জাকের পার্টির চেয়ারম্যান এর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকালে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের কড়ইতলা বাজারে ধলা ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

লিয়াকত আলী, হাবিব, ইসরাফিল, কুতুব উদ্দিন ও ৫নং ধলা ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় ৫ নং ধলা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ হাবিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জাকের পার্টির সভাপতি শামীম আহাম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী সহ জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar