Home » শেরপুর সদর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান এস এম শহিদুল ইসলাম ভিপি

শেরপুর সদর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান এস এম শহিদুল ইসলাম ভিপি

শেরপুর প্রতিনিধি:

​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুর সদর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শেরপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলাবাসীকে ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানান।

এস এম শহিদুল ইসলাম ভিপি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সামর্থ্যবানরা পশু কোরবানি করেন। এই কোরবানির প্রকৃত উদ্দেশ্য হলো মনের পশুকে কোরবানি দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা।”

​তিনি আরও বলেন, “সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এবারের ঈদে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে মিলে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”
​শুভেচ্ছা বার্তায় তিনি শেরপুর সদর উপজেলাবাসীর সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *