শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শেরপুর প্রতিনিধি: শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে উন্নতমানের স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ।…
