ময়মনসিংহে ব্রহ্মপুত্র-মহাস্থান মৈত্রী কাবাডি উৎসব অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ব্রহ্মপুত্র-মহাস্থান মৈত্রী কাবাডি উৎসব-২০২৬। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে আয়োজিত এ কাবাডি উৎসবে ময়মনসিংহ ও বগুড়ার ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজনকে ঘিরে মাঠজুড়ে…
