“নারীনেত্র কারুপণ্য” পরিদর্শনে জেলা প্রশাসক
নেত্রকোণা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের অনন্তপুর গ্রামে গড়ে উঠেছে স্থানীয় নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপির অনুপ্রেরণাদায়ী প্রতিষ্ঠান “নারীনেত্র কারুপণ্য”। পিছিয়ে পড়া নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে গ্রামীণ ও জাতীয় অর্থনীতিতে সক্রিয় অবদান রাখার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। তাঁর প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন তৈরি পোশাক, শিশু ও বড়দের বৈচিত্র্যময় পোশাক, ছেলেদের প্যান্ট, টি-শার্ট এবং…
