শেরপুর জেলা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রকে হারিয়ে ফাইনালে হোসেনখিলা ফুটবল একাদশ
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে অনুষ্ঠিত মনকান্দা ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টে দারুণ এক জয় তুলে নিয়েছে হোসেনখিলা ফুটবল একাদশ। টুর্নামেন্টের সেমিফাইনালের এই ম্যাচে শেরপুর জেলা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে হোসেনখিলা ফুটবল একাদশ। ২৬ আগস্ট বুধবার বিকেলে মনকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ইটের ভাটা মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।…
